রাজধানীর মিরপুর ভাষানটেকের শ্যামল পল্লী আবাসিক এলাকার একটি টিনশেড বাড়িতে গ্যাসলাইন বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন জাকির হোসেন (৪৫), স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে রিয়াদন (১৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাদের আত্মীয় রিপন মিয়া জানান, রাত সাড়ে এগারোটার দিকে ওই টিনশেড বাড়িতে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে ঘরের ভিতরে থাকা তারা তিনজন দগ্ধ হয়। প্রতিবেশীদের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনজনের অবস্থা গুরুতর।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তিনজনের সারা শরীর পুড়ে গেছে। দ্বগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পেপার’স লাইফ/নিউজ/ দুর্ঘটনা

