রাজধানীতে ডিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১


gone fight#paperslife

রাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম জানান, খবর পেয়ে খিলগাঁও নাগদারপাড় ব্রীজের পাশে একটি ফাঁকা জায়গায় গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়।