রাজধানীর বনশ্রীতে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯ টার দিকে বনশ্রী আমুলিয়া মডেল টাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি আমুলিয়া মডেল টাউনের একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। রাত ৮টা ৪৯ মিনিটে প্রাপ্ত ওই সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুনের কারণ জানা যায়নি, অগ্নিনির্বাপণের চেষ্টা চলছে।

