রাজধানীর খিলক্ষেতের কুড়াতলি এলাকায় রোববার (৫ জুলাই) দিবাগত মধ্যরাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, নিহত দুইজন ছিনতাইকারী।
জানা যায়, রাতে সড়কে পুলিশের ব্যারিকেড দেয়া ছিল। ছিনতাই চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে ব্যারিকেডের সামনে পড়ে যায়।
এ সময় পুলিশ তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুই ছিনতাইকারী নিহত হন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

