দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে রাজধানী ঢাকাতে প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এরই জেরে এবার রাজধানী ছাড়াও দেশের চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে এই ঘোষণা দেওয়া হয়।
এদিকে সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার তার কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় উক্ত অঞ্চলের মানুষদের প্রবেশ ও বের হওয়া বন্ধের নিষেধাজ্ঞা জারি করেন। সেইসাথে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ প্রদান করেন। যদিও অতি জরুরী প্রয়োজনে চাইলে বের হতে পারবে যে কেউ।
এরই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেও প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
সেইসাথে প্রবেশ এবং শহর থেকে বের হতে নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে এই ঘোষণা দেয় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
উল্লেখ্য, এর আগে ঢাকা শহর থেকে প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এসময় ডিএমপির পক্ষ থেকে জানানো হয় সন্ধ্যা ৬ টার পর থেকে জরুরী প্রয়োজনে ওষুধ ছাড়া অন্য কোন সুপারশপ, কাঁচাবাজার খোলা রাখা যাবে না।
পেপার’স লাইফ/খবর/সারাদেশ

