নির্বাচনে বিদেশী হস্তক্ষেপ ঠেকাতে উদ্যোগ নিয়েছে টুইটার। এ লক্ষ্যে রাজনৈতিক বিজ্ঞাপন প্রদর্শন সম্পর্কিত নতুন নীতিমালা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপন দাতার পরিচয় ও অবস্থান যাচাই করা হবে।
টুইটার এক ব্লগ পোস্টে জানায়, সব রাজনৈতিক বিজ্ঞাপন দাতাকে নতুন আইন মেনে চলতে হবে। এ আইন অনুযায়ী, রাজনৈতিক কনটেন্টের সঙ্গে বিজ্ঞাপন প্রচার করতে চাইলে, বিজ্ঞাপন দাতাদের পরিচয় ও অবস্থান যাচাই করা হবে।
টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়া কোম্পানির প্লাটফর্ম ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এ নিয়ে এসব প্রতিষ্ঠান তদন্তের মুখে পড়েছে।
