দেশে চলমান পরিস্থিতির মধ্যেই এবার রাজশাহীতে এক আওয়ামীলীগ কর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে বিএনপি নেতা। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোরে। গত ১৫ মে গভীররাতে উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোমিনুল হক মমিন (৪৬) বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মী ও আলু ব্যবসায়ী এরশাদ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছেন। গত ১৫ মে গভীররাতে চেয়ারম্যানের হাত ধরে ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এরশাদের স্ত্রী রোজিনা বেগম তার স্বামীর বাড়ি ছাড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
এরশাদ মিয়া জানান, তার স্ত্রী আলু বিক্রি করা ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিএনপি নেতা মমিন চেয়ারম্যানের সঙ্গে পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি পালানো স্ত্রীর বিরুদ্ধে থানায় হারানো জিডি করেছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মোমিনুল হক মমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে থানায় জিডি করা হয়েছে।

