রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬, আহত ২


রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬, আহত ২

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে শিশু ও নারীসহ ছয়জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫), রাজশাহীর মুন্নাফের মোড় এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫), অজ্ঞাত নারী (২২)। এছাড়া ১০ বছরের এক শিশু এবং এক বছরের একটি শিশুর নাম জানা যায়নি।

জানা যায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, গুরুতর আহত এক শিশুসহ ৫জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক নারী ও দুই শিশু মারা যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি।