রাজারহাটে অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লক্ষাধিক টাকা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকান্ডে দুই পরিবারের ঘরবাড়ি এবং ঘরে থাকা আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ কুটিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীরা জানায়, উমর মজিদ ইউনিয়নের কুটিপাড়া গ্রামের ফরজ উদ্দিনের পুত্র আবু বক্কর (৪৮) এর গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তার শোবার ঘর ও পার্শ্ববর্তী বড় ভাই ফরিদ উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা দেখে ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে থাকে।

পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়ার পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পারিবারিক সুত্রে জানা গেছে, অগ্নিকান্ডে দুই পরিবারের ৭টি টিনের ঘর, ২টি গোয়াল ঘর, ১টি গরু, নগদ ২০হাজার টাকাসহ ঘরে থাকা প্রায় ১৫-২০ মন ধান ও চাল, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ও উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।