হাইকোর্ট রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানোর পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজীব হোসেনের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। ক্ষতিপূরণ হিসেবে রাজীবের পরিবারকে এই টাকা পরিশোধ করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও বেসরকারি পরিবহন কোম্পানি স্বজন পরিবহন। বিআরটিসি ও স্বজন পরিবহনকে ৫০ লাখ করে টাকা দিতে হবে। আগামী এক মাসের মধ্যে অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত আদেশ দেওয়ার সময় রাজীবের ছোট দুই ভাই ও এক খালা সেখানে উপস্থিত ছিলেন।
রিটকারীপক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, রাজীবের খালা জাহানার পারভীন এবং রাজীবের গ্রামের বাড়ি বাউফলের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদের ছেলে কাস্টমস কর্মকর্তা ওমর ফারুকের নামে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় একটি যৌথ অ্যাকাউন্ট খোলা হবে।
বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে এক মাসের মধ্যে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা জমা দিতে হবে ওই অ্যাকাউন্টে। আর টাকা জমা দেওয়ার বিষয়টি ২৫ জুনের মধ্যে আদালতকে লিখিতভাবে জানাতে হবে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে এক হাত হারান রাজীব। এরপর তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাত হারানোর পর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আদালতে রিট করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
আরও পড়ুন;
হাত হারানো রাজীব আর নেই
নরসিংদী সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯
বিমান দুর্ঘটনায় নিহত ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ১১
ফেনীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৭
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮
বাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত ২
দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
