এবার প্রাণঘাতী করোনায় বৃহস্পতিবার রাশিয়ার মস্কোর একটি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ৭৯ বছরের ওই প্রবীণ নারী করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে রুশ সরকার। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এখবর জানিয়েছে।
রাশিয়ার করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও নজরদারিতে নিয়োজিত কেন্দ্র জানায়, আক্রান্ত নারী ১৩ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু একদিন তার স্বজনদের অনুরোধে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর সংক্রামক রোগের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
সংক্রামক রোগের হাসপাতালের প্রধান স্ভেতলানা ক্রাসনোভা বলেন, করোনায় আক্রান্ত নারী ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ কয়েকটি রোগে ভুগছিলেন।

