রিয়াজ-ইভানার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’




রাজধানীর উত্তরাতে চলছে রোমান্টিক টেলিছবি ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ এর শুটিং। নাটকের জনপ্রিয় নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ইভানা। এটি রচনা করেছেন মোহাইমেনুল নিয়ন আর পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।
নাটকের গল্পে দেখা যাবে মায়ের ইচ্ছে পূরণ করতে অনেকটা জোর করে অর্পিতাকে বিয়ে করে অমিত। কিন্তু এর ফলাফল ভালো হয় না। বিয়ের রাতে বাসর ঘর থেকে তাদের জীবনে অশান্তি শুরু হয়।
এমনই প্রেম অপ্রেম ও পরিবারের নানা দ্বন্দের গল্প নিয়ে এগিয়েছে এই টেলিছবির গল্প। এখানে অমিত চরিত্রে দেখা যাবে রিয়াজকে আর অর্পিতা রুপে হাজির হবেন ইভানা। নির্মাতা সূত্রে জানা গেছে শিগগিরই কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে টেলিছবিটি।