রূপনগর বস্তিতে আগুন : নিম্ন আয়ের মানুষের দুই শতাধিক ঘর পুড়ে ছাই


রূপনগর বস্তিতে আগুন #paperslife

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির আগুন ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সকাল পৌনে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। বুধবার (১১ মার্চ) সকালের ওই আগুন দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬ এবং ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে।
রূপনগর বস্তিতে আগুন #paperslife.com
কর্তব্যরত কর্মকর্তা জানান, বস্তির বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি।
আগুনে ইতিমধ্যে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
রূপনগর থানার পরিদর্শক বলেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। এখানে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীদের মতো নিম্ন আয়ের মানুষেরা থাকেন।