সুশান্ত সিং রাজপুতের মৃত্যুই যেন ‘দিল বেচারা’ মুভির ট্রেলার দেখার রেকর্ড হওয়ার কারণ। ছবিটির ট্রেলার প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টায় ইউটিউবে পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে ভিডিওটি।
এটি মুক্তির ২৪ ঘণ্টায় ইউটিউবে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর গড়া রেকর্ডও ভেঙে দিয়েছে।প্রকাশের ২৪ ঘণ্টায় সুশান্তের শেষ ছবির ট্রেলার ৫.৪ মিলিয়ন লাইক পেয়েছে।
এদিকে মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের অফিসিয়াল ট্রেলার লাইক পড়েছিল ২.৯ মিলিয়ন। ছবির ট্রেলারটি বুধবার পর্যন্ত ৪ কোটি বার দেখা হয়েছে।
২০১২ সালে জন গ্রিনের লেখা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। একই নামে হলিউডের একটি ছবি নির্মাণ করা হয়েছিল। আগামী ২৪ জুলাই মুক্তি পাবে ছবিটি।

