রেশমির ‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’




সম্প্রতি প্রকাশিত হয়েছে  সঙ্গীত শিল্পী রেশমি মির্জার ‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’ এর মিউজিক্যাল ফিল্ম। লোকগানের শিল্পী হিসেবেই পরিচিত রেশমী মির্জার দ্বিতীয় আধুনিক গান এটি।
গানটির কথা ও সুর করেছেন জুলফিকার জাহেদী। সঙ্গীতায়জন করেছেন মীর মাসুম।
মিউজিক্যাল ফিল্মটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানার আপ অভিনেত্রী জাহারা মিতু।
গানটি প্রসঙ্গে রেশমী বলেন, ‘লোকগান করলেও আধুনিক গানের প্রতিও আলাদা একটা টান আছে। জুলফিকার ভাইয়ের গানটি শোনার পরই মনে ধরে যায়। আধুনিক হলেও কথা-সুর-সংগীতায়োজনের ক্ষেত্রে তাঁরা আমার কণ্ঠের বিষয়টি মাথায় রেখেছেন। গাওয়ার অভিজ্ঞতাও চমৎকার। ঘণ্টা দেড়েকের মধ্যে পুরো ভয়েস দিয়েছি। সব মিলিয়ে ভালো একটা কাজ দাঁড়িয়েছে।’
ক্যারিয়ারের শুরু থেকেই স্টেজে নিয়মিত খুলনার এই গায়িকা। রেশমী মির্জা প্রথম গানের মিউজিক ভিডিও ছিলো ‘নিন্দুক’ গানটি। তার ‘মাটি’ শিরোনামের অ্যালবামটি ২০১৫ সালে বাজারে আসে ।
‘রেশমী ও মাটি’ অ্যালবামের কাজ করতে গিয়েই সেই নামে ব্যান্ড গড়ে ফেলেন। একক কাজের পাশাপাশি ব্যান্ডের সঙ্গেও কাজ করেন নিয়মিত।
রেশমী জানান, এখন থেকে সিঙ্গল গানে মনোযোগী হবেন। নিজে তৈরি করার পাশাপাশি অন্যদের আয়োজনেও কণ্ঠ দেবেন, যাতে শ্রোতাদের মাঝে আরো ছড়িয়ে যেতে পারেন।
উল্লেখ্য, পাওয়ার ভয়েস এর মুল প্রতিযোগিতায় ২০১৪ এর সেরা দশে জায়গা করে নেয়  রেশমী মির্জা।