প্রিমিয়ার লিগ শেষে যোগ দেওয়ার কথা ছিল বিশ্বকাপ ক্যাম্পে। তবে মাশরাফি বিন মুর্তজা ছুটি নিয়েছিলেন দুই দিনের। ছুটি পেয়ে নিজের এলাকা নড়াইলে ছুটে যান ম্যাশ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে ভিন্নরূপে দেখা গিয়েছে। জনপ্রতিনিধি হিসেবে যে রাজনীতির মাঠে সামাল দিচ্ছেন বেশ, প্রমাণ করেছেন তিনি।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ রোগী সেজে নিজ এলাকার হাসপাতালে যান তিনি। সেখানে অনুপস্থিত ডাক্তারকে ফোন দেন।
পরে নিজের পরিচয় দিয়ে সেই ডাক্তারের অনুপস্থিতির কারণ এবং তার অনুপস্থিতে রোগী আসলে তাকে কে চিকিৎসা দেবে, এমন নানা কথা শোনা গেছে মাশরাফির মুখ থেকে।
হাসপাতালে অনিয়মের খবর পেয়ে কাউকে কিছু না জানিয়ে গত বৃহস্পতিবার দুপুরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে হঠাৎ করেই অভিযান চালান তিনি।। তখন হাসপাতালে গিয়ে ডাক্তারদের অবস্থান জানতে হাজিরা খাতা চেক করেন।
হাজিরা খাতায় একজন সার্জারি চিকিৎসকের অনুপস্থিতি দেখতে পান। পরবর্তীতে তার ছুটির আবেদন দেখতে চাইলে জানা যায়, ছুটি ছাড়াই সেই চিকিৎসক ৩ দিন অনুপস্থিত রয়েছেন!
প্রথমে রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন মাশরাফি। তখন চিকিৎসক তাকে রবিবার হাসপাতালে এসে চিকিৎসা নিতে বলেন।
এ সময় নিজের পরিচয় দিয়ে মাশরাফি ডাক্তারকে বলেন, ‘এখন যদি হাসপাতালের সার্জারি প্রয়োজন হয় তাহলে সেই রোগী কী করবে?’ এরপর সেই ডাক্তারকে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেন তিনি।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কথা বলে ইবেক অনিয়মের খবর পান বলে জানা গেছে।
ভিডিওটি দেখুন :
https://youtu.be/gyuH6zKbpn8

