সিরাজগঞ্জের সলঙ্গার রয়হাটি উত্তরপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে রুবেল (২২) দীর্ঘদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিল। দীর্ঘ চিকিৎসা করেও তার যন্ত্রণার কোনো উপশম হয়নি।
রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। শনিবার দুপুরে তার চাচা গোলাম মোস্তফার ঘরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

