জিনেদিন জিদান এবং ক্রিশ্চিয়ানো রোনালদো; নিজের ক্যারিয়ারে এই দুজনকে রোল মডেল হিসেবে মনে করেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
এমবাপ্পে বলেন, ফ্রান্সের হয়ে সব কিছু জিতেছেন জিদান। এ জন্য প্রথমে তাকে পছন্দ করি আমি। এর পর রোনাল্ডোকে সবচেয়ে ভালো লাগে আমার। ক্যারিয়ারে সবই লাভ করেছেন উনি। তবু সাফল্য-ক্ষুধা মেটেনি তার। আরও অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তারা দুজনই ফুটবলের ইতিহাসের অংশ হয়ে গেছেন। আমিও তাদের মতো ইতিহাসের পাতায় নিজের নাম দেখতে চাই।
যে কোনো খ্যাতিমান ফুটবলারের আরাধ্য স্বপ্ন ব্যালন ডি’অর জেতা। ভবিষ্যতে ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত পুরস্কারটি জিততে চান কিনা? জবাবে পাওয়া গেল পরিপক্বতার ছাপ।
বুদ্ধিদ্বীপ্ত উত্তরে এমবাপ্পে বলেন, এ ট্রফি জয় করা অবশ্যই আনন্দের। তবে এ নিয়ে আমি স্বপ্ন দেখি না। আমার মনে হয় না আগামী এক বা দুই মৌসুমে আমি তা শোকেসে ভরতে পারব। আমার কাছে সবসময় ও সবার আগে পিএসজি ও জাতীয় দল। এর পর পেশাদার কোনো অর্জন হলে সেটিকে পারফরম্যান্স বোনাস হিসেবে দেখে থাকি।
তথ্যসূত্র: ডেইলি মিরর

