রোবট কুকুর চালাচ্ছে রিক্সা!


রোবট কুকুর চালাচ্ছে রিক্সা!

কুকুর প্রজাতির মতো বিশ্বস্ত প্রাণী দুনিয়াতে নেই। কুকুর দ্বারা অতীতে গাড়ি বা বাইক চালানোর ঘটনা ঘটলেও রিক্সা চালাচ্ছে কুকুর, এমন ঘটনা দেখা যায়নি আগে। তাও আবার রোবট কুকুর।

রোবট তৈরির প্রতিষ্ঠান বোস্টন এমন এক ডায়নামিক রোবট কুকুর তৈরি করেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক শেভেজ প্রযুক্তি বিষয়ক একটি অনুষ্ঠান করেন; যার নাম টেস্টেড। তিনি ওই অনুষ্ঠানে দেখান, একটি রোবট কুকুর রিক্সায় যাত্রী তুলে নিয়ে যাচ্ছে।

পুরো এপিসোডটি ২৮ মিনিটের। ইউটিউবে সেই ভিডিও রয়েছে। পরে কেবল রিক্সায় চড়ার ওই মুহূর্তে টুইটারে পোস্ট করা হয়।

জানা গেছে, রোবট কুকুরের ওজন মাত্র ১৪ কিলোগ্রাম। রিক্সাটিতে দু’টি চাকা রয়েছে এবং সামনের দিকে থাকছে রোবটটি। সেই রোবটের চার পা রয়েছে।

ভিডিও: