কক্সবাজারের ইনানী সৈকতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় ৬০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার বিকালের ওই নৌকাডুবির ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন, যাদের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।
অবশ্য কক্সবাজার পুলিশের সূত্রানুযায়ী, শুক্রবার ইনানী সৈকতের পাথুয়ারটেক এলাকায় সাগরে পাওয়া তিন শিশু ও এক নারীর লাশ মিলিয়ে মোট ২০ জনের মৃতদেহ তারা উদ্ধার করেছেন।
তবে মিয়ানমার থেকে আসা ওই নৌকায় মোট ৮০ জন ছিলেন বলে আব্দুস সালাম নামের এক রোহিঙ্গা, যিনি নিজে প্রাণে বেঁচে গেলেও পরিবারের আট সদস্যকে হারিয়েছেন।
রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে সীমান্তে শরণার্থীদের ঢল খানিকটা কমে এলেও রাখাইনের গ্রামে গ্রামে এখনও জ্বালাও-পোড়াও চলছে বলে বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় উদ্ধার পাওয়া রোহিঙ্গারা জানিয়েছেন।
