রোহিঙ্গা সংকট সমাধানে ইউডা'র ভাবনা




জান্নাতুল ফেরদৌস সোমা
বহুমুখী নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সংকট সমাধানে ‘রোহিঙ্গা ইনফ্লাস্ক ইন বাংলাদেশ ইকোলজিক্যাল এ্যান্ড বায়োটেকনোলজিক্যাল পারসপেকটিভস’ শিরোনামে এক সেমিনার আয়োজন করেছে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টার্নেটিভ, ইউডা’র বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।
সেমিনারের শুরুতেই ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ডিপার্টমেন্ট অব মলিকুলার মেডিসিন অ্যান্ড বায়োইনফরমেটিক্স’এর চেয়ারপার্সন প্রফেসর রওনক জাহান তার স্বাগত বক্তব্যে নানান দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ড. মামুনুর রশিদ, ড. জুলফিকার আলী এবং ড. মুহম্মদ রহমতউল্লাহ।
সেমিনারের উপস্থাপনায় ইউডার ফ্যাকাল্টি বেনজির ফারজানা বলেন, ‘রোহিঙ্গাদের বিভিন্ন কৃষিপদ্ধতি যেমন ঔষধি এবং অর্থনৈতিক গুণ সম্পন্ন বৃক্ষের চারা রোপণ, বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য জীবজন্তু পালন, ইলিশ মাছের একুয়াকালচারের মত কাজে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের মানবেতর জীবনযাপন উন্নত ও এই সংকটকে শক্তিতে রূপান্তর করা যেতে পারে’।