বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে স্পেনে মৃতের সংখ্যা ২৮৮, আক্রান্ত দু’হাজারের বেশি। এই পরিস্থিতিতে বাড়ি থেকে বার হতে বারণ করা হচ্ছে সবাইকে। কিন্তু এই পরিস্থিতিতেও সবাই নিজেদের মতো করে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। যেমন দেখা গেল, একটি বিশাল আবাসনে সবাই এক সঙ্গে শরীরচর্চা করছেন। তবে তাঁরা কেউ বাড়ি থেকে বার হননি।
মহম্মদ লিলা নামে এক সাংবাদিকের টুইটার হ্যান্ডলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে আবাসনটির মাঝখানে একটি ছাদে দাঁড়িয়ে এক ব্যক্তি। চারদিকে আবাসনের অন্যান্য বিল্ডিং থেকে সেটি অনেক নীচু। ফলে চারপাশের আবাসন থেকে তাঁকে পরিষ্কার দেখা যাচ্ছে। তিনি আসলে ফিটনেস ইনস্ট্রাক্টর। যেহেতু বাড়ি থেকে বেরনো বারণ, তাই সবাই নিজেদের বাড়ির বারান্দা বা জানালার কাছে এসে এই ইনস্ট্রাক্টরকে দেখে শরীরচর্চা করছেন। সেই দৃশ্য কেউ ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়।
In Seville, Spain, residents of an entire apartment complex couldn't leave their homes due to the quarantine.
So a fitness instructor went up to a rooftop and held a workout class.
Neighbors joined in from their windows and balconies.pic.twitter.com/Ez0iF7vwf3
— Muhammad Lila (@MuhammadLila) March 15, 2020
ভিডিয়োটি দক্ষিণ স্পেনের সেভিলি শহরের বলে জানিয়েছেন মহম্মদ। ২০০৮ সালের জনগণনা অনুযায়ী ওই শহরে জনসংখ্যা প্রায় সাত লাখ।

