করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের মাঝে ভারতের উত্তরপ্রদেশে দেওরিয়া নামক এলাকায় জন্ম নেওয়া এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘লকডাউন’।
জানা যায়, গত সোমবার উত্তরপ্রদেশে দেওরিয়ায় ই শিশুর জন্ম হয়। পরিবারের সদস্যরা সন্তানের নাম লকডাউন রাখেন।
নবজাতকের বাবা পবন জানান, ‘মহামারী করোনাকে রুখতে সরকার লকডাউনের ঘোষণা দিয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের অনেকেই তা মানতে চাচ্ছে না। অথচ সরকারের এই সঠিক পদক্ষেপে আমাদের উচিৎ সহায়তা করা, নির্দেশ মেনে চলা। এমন অবস্থায় আমার স্ত্রী সন্তান জন্মদান করলে আমরা আমাদের ছেলের নাম লকডাউন রাখার সিদ্ধান্ত নেই।’
ভারতে করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন।

