লন্ড‌নে মস‌জি‌দে অস্ত্রধারীর হামলা


paperslife

লন্ড‌নের প্রবাসী অধ্যু‌ষিত এক মসজিদে তারাবির নামাজের সময় গু‌লির ঘটনা ঘ‌টে‌ছে।

বৃহস্প‌তিবার রাতে ইল‌ফো‌র্ড এলাকার সে‌ভেন কিংস মস‌জি‌দে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অস্ত্রধারী এক লোক ওই মসজিদে ঢোকার কিছুক্ষণ পর ভেতর থেকে তাড়া খেয়ে বেরিয়ে আসে। তখনই সে হাতের পিস্তল দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। মসজিদে ঢোকার সময় ওই অস্ত্রধারীর মুখ কাপড়ে ঢাকা ছিল।

স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র জা‌নি‌য়ে‌ছেন, গুলিতে কেউ হতাহ‌ত হননি। এটি সন্ত্রাসবাদী কোনো ঘটনা নয় বলেই লন্ডন পুলিশ মনে করছে। মসজিদের আশপাশে রাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

লন্ডন পুলিশ বলেছে, তাদের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেখানে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের নিরাপত্তার সবকিছুই পুলিশ করছে।