পাকিস্তানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। জানা গেছে, গত দুই দিন ধরে দেশটিতে করোনায় পাঁচ হাজারে বেশি আক্রান্ত হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৪৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩২ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৯৭৬ জন।
দেশটিতে করোনা আক্রান্তের পর দেড় মাসের মত লকডাউন জারি করা হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়। এরপরেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখীর দিকে।
দেশটিতে করোনা আক্রান্তের শীর্ষে অবস্থান করছে সিন্ধু। প্রদেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি জন। এরপরেই অবস্থান প্রাঞ্জাব, খাইবার পাখতুন ও বেলুচিস্তানের।

