দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ দিনে লেনদেন বেড়েছে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে প্রায় একহাজার ২৬৪ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৪ কোটি ৪৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৩৭ কোটি ৮২ লাখ টাকা বেশি।
লেনদেনে অংশ নেওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছ ৪১টির।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১৬ কোটি ৩৭ লাখ টাকা বেড়ে ৫৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

