বসে আছি আমি নদীর ধারে
সবুজে ঘেরা ক্ষুদ্র ক্ষুদ্র ঘাসের উপরে,
দেখিতেছি চারপাশটি ছেয়ে আছে সবুজে সবুজে,
নীল আকাশ ভেসে চলেছে নীল দিগন্তের দিকে
এ যেন প্রকৃতি সৃষ্টি করেছে তার সৌন্দর্যকে ধাপে ধাপে
মিশতে চেয়েছি আমি সেই প্রকৃতির মাঝে
প্রকৃতি কেন জানি নিচ্ছে না আমাকে মেনে
বুঝতে পেরেছি আমি হঠাৎ করে
কেন নিচ্ছে না প্রকৃতি আমাকে মেনে
আমার পৃথিবী তো জুড়েছে হতাশা আর নেশার ঘোরে
নিচ্ছে না প্রকৃতি সে কারণে আমাকে মেনে।
বুঝাতে চেয়েছি প্রকৃতিকে আমি বারে বারে,
মিশতে চাইনি আমি হতাশা আর নেশার ঘোরে।
এসেছে ধাক্কা-বিষণ্ণতা মনের অন্তরালে,
ভেঙে চুরে সব হয়েছে তছনছ আমার হৃদয় ও জুড়ে,
মনে আঁকা স্বপ্নগুলি গেছে যেসব মুছে,
আমি যেন ডুবেছি শূন্যতা আর হাহাকার এর মাঝে,
পারছিনা এই চাপ সহ্য আমি করিতে
আমার হৃদয় যেন জুড়েছে হতাশার ঘিরে,
হতাশা কাটাতে গিয়েছি আমি নেশার ঘোরে
নেশা যেন চেপেছে আমার পৃথিবী জুড়ে।
বুঝাতে চেয়েছি প্রকৃতিকে আমি বারে বারে,
মিশতে চাইনি আমি হতাশা আর নেশার ঘোরে।
হঠাৎ দেখি এসেছে আধার চারিপাশে
নেমেছে ঝিম ঝিম নীরবতা চারিধারে
প্রচণ্ড বাতাসের কুণ্ডলী এসেছে আমাকে ঘিরে
বুঝতে পেরেছি আমি স্পষ্টভাবে
প্রকৃতি যেন এসেছে আমারই ধারে
বলতেছে কি জানি কি আমাকে?
প্রকৃতি, মিশতে চেওনা তুমি আমারই মাঝে
মেশার চেষ্টা করো তুমি তাহার মাঝে
যে স্রষ্টা সৃষ্টি করেছে তোমাকে আমাকে এই সৌন্দর্য দিয়ে,
বিশ্বাস রাখো তুমি স্রষ্টার উপরে আর বিশ্বাস রাখো তুমি নিজের ওপরে,
চেষ্টা করো তুমি ধৈর্য্য ধরিতে, করো তুমি পরিশ্রম নীরবে নীরবে,
কাটবে দেখো তোমার হতাশা ধীরে ধীরে।
পেপার’স লাইফ/কবিতা/শহিদুর রহমান

