ভুলে গেছো স্মৃতিগুলো ভুলে গেছো আমায়,
ভুলে গেছো একই সাথে জোছনা দেখা।
ভুলে গেছো প্রথম দেখা চোখে রাখা চোখ
হাতে ধরে বলেছিলে ,
তুমি আমার সুখ।
কথা দিয়েছিলে তুমি
যাবে না তো ছেড়ে,
ভুল করে যদি যাও
যেন খুঁজে নেই তোমাকে।
ভুলে কি গেছো তুমি
মনে কি পড়ে না,
আজ তুমি কত দূরে
নেই জানা ঠিকানা।
পেপার’স লাইফ/কবিতা/শিমু শিনজান

