সম্প্রতি বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনায় দিন-দ্যা ডে এর শুটিং করতে গিয়ে অনন্ত জলিল আহত হয়েছে।
ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় অনন্ত জলিল তাঁর নতুন ছবি ‘দিন-দ্যা ডে’র শুটিং করছিলেন। এ সময় উটের পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন।
তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত না হওয়ায় তাকে ইরানের তৃতীয় বৃহত্তম শহরে এসফাহানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলেন অনন্ত জলিল বুকের পাঁজরে মারাত্মক ব্যথা পেয়েছেন।
এই দুর্ঘটনার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন। পরে আবার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানে তিনি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন। আপাতত শুটিং স্থগিত করা হয়েছে।
ইরানী চলচ্চিত্র নির্মাতা মুর্তজা ওতাশ জামজাম পরিচালিতা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রটি মুসলমান জঙ্গী সংগঠন আইএসআইএস এর ধ্বংস ও প্রকৃত ইসলামের শান্তির মানকে সমর্থন করে।
এই চলচ্চিত্রের শট বাংলায় করা হলেও এটি ফারসি, আরবি, ইংলিশে বিশ্বব্যাপী থিয়েটারে রিলিজ করা হবে।
এই চলচ্চিত্রে অভিনয় করছে অনন্ত জলিল তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা, এই প্রজন্মের নায়ক সুমন ফারুক সহ লেবানন ইরানের শীর্ষ অভিনেতারা।
চলচ্চিত্রটি ধারণ করা হয়েছে বাংলাদেশ, ইরান, লেবানন ও সিরিয়ার বিভিন্ন জায়গায়।

