শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি।
এদিকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কাতানায় ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
তবে বাংলাদেশি কেউ এই হামলায় ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে বাংলাদেশ হাই কমিশনে অবহিত করতে বলা হয়েছে। সাহায্যের জন্য +৯৪৭১২৪০৬৩১৩ নাম্বারে যোগাযোগ করতে হবে।
ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কাতানায় ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচ্চিকাডে, নেগম্বো এবং বাট্টিকালোয়ায় অবস্থিত তিনটি গির্জা ও সাংরি লা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি হোটেলে হামলা হয়।
হতাহতদের মধ্যে বিদেশি পর্যটক থাকতে পারে বলে শ্রীলঙ্কার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুধু নেগম্বোর গির্জায় ৫০ জনের বেশি নিহত হয়েছে। এছাড়া বাত্তিকালোয়ায় অন্তত ২৫ জনের লাশ উদ্ধারের খবর দিয়েছে শ্রীলঙ্কান গণমাধ্যম।
এ পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

