সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, এটি আমার কাছে যৌক্তিক বলে মনে হয়। চাকরিতে বয়সের এই সিদ্ধান্তটি খুব শীঘ্রই জাতীয় সংসদে আনা হবে।
তিনি তার সিদ্ধান্তের কথা উল্লেখ করে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এবং অবসরের সময়সীমা ৬২ করার লক্ষে এই প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় সংসদে আইন শাখা-২ এ জমা দেয়ার কথা জানান তিনি।

