সংসার চালাতে হিমসিম খাচ্ছেন পাক প্রধানমন্ত্রী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পাকিস্তানে চলছে অর্থনৈতিক অস্থিরতা। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়ছেন  সাধারণ মানুষ।

এমনকি স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের বেতন দিয়ে সংসার চালাতে বেশ বেগ পাচ্ছেন বলে জানিয়েছেন।

ইমরান খান স্বীকার করেছেন, তার বেতনের টাকা দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা জানিয়েছেন।

অনেকের মতে, সাধারণ জনগণের মন জিততে এ কথা বলছেন ইমরান খান। প্রকৃতপক্ষে সে দেশের নাগরিকরা নিজেদের প্রয়োজনের তুলনায় টাকা বেশ কম আয় করছেন। তাছাড়া পাকিস্তানে রুটি, ডাল, চাল ও অন্যান্য খাবারের দামও বেশ কয়েকগুণ বেড়ে গেছে। পাকিস্তানের নাগরিকদের যা অবস্থা, ইমরান খান সেই ব্যাপারটাই নিজের ক্ষেত্রেও তুলে ধরতে চেয়েছেন।

জি মিডিয়ার নিউজ চ্যানেল ডব্লিউআইওএন পাক প্রধানমন্ত্রীর স্যালারি স্লিপ হাতে পেয়েছে। যেখানে পরিষ্কার ভাবে দেখা যায়, ইমরান খানের বেতন। তার মাসিক মূল বেতন দেখা যাচ্ছে পাকিস্তানি রুপিতে ২ লাখ ১ হাজার ৫৭৪ টাকা।

সেই বেতনের ওপরে ট্যাক্স বসে, সেই ট্যাক্স কাটার পর ইমরান পান এক লাখ ৯৬ হাজার ৯৭৯ টাকা। অন্যদিকে ইমরান খান বারবার অভিযোগ করেন, বিরোধী নেতারা ট্যাক্সের টাকা চুরি করেন।

সেই বেতন দিয়ে একজন সাধারণ মানুষের খুব সহজেই দিন চলে যাবে বলে অনেকের মত।