সচল হলো মুসাফির রনি’র অচল




সচল হলো মুসাফির রনি’র অচল। অবাক হচ্ছেন! না, অবাক হওয়ার কিছু নেই। ‘অচল’ একটি টেলিছবি। মুসাফির রনি’র পরিচালনায় এটি লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল।
এই টেলিছবিটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, সুদীপ বিশ্বাস, বিথী রানী সরকার, খায়রুল আলম টিপু, এস. এম. কামরুল বাহার, মাসুদ আহমেদ, শামীম মোল্লা, তোতা, নাজিম হামিদ, জুটন, বাপ্পি, শাওন, স্মৃতিসহ আরও অনেকে এবং একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।
গল্পে দেখা যায়, মধ্যবয়সী টগর একজন শিক্ষিত-বেকার। সে যে চাকরি পায়নি বা কিছু করতে পারছে না, তা না। সে আসলে সেচ্ছায় বেকার। এর আগে সে বেশ কয়েকটা চাকরী করেছে। কিন্তু সব চাকরীই তাকে ছেড়ে আসতে হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে সে কোন অন্যায় করে না অন্যায় মেনে নিতেও পারে না। ব্যবসাও শুরু করেছে কয়েকবার কিন্তু প্রতিটা ব্যবসাতেই সে কোন না কোন অন্যায় পথ খুঁজে পেয়েছে। পরিপূর্ণ সৎ ভাবে কিছুই করতে পারেনি। তাই নিজেকে গুটিয়ে নিয়েছে। চোখের সামনে সে দেখছে মানুষ দিন দিন কিভাবে অন্যায়ের পথে পা বাড়াচ্ছে। আগে তার প্রচন্ড রাগ হতো কিন্তু এখন বুঝতে পেরেছে রাগ করে কোন লাভ নেই। তাহলে কী করলে লাভ হবে?
অনেক ভেবে চিন্তে সে একটা লাভের উপায় বের করে। কিন্তু সে অনুযায়ী কাজ করতে গিয়ে টগর নতুন নতুন সমস্যার মুখোমখি হতে থাকে। বেশীর ভাগ লোকই তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে। সে সবার কাছে অচল হিসাবে পরিচিতি পায়। তার স্ত্রীও তাকে ভুল বুঝে চলে যায়। এভাবেই সচল হয়ে এগিয়ে যেতে থাকে ‘অচল’ টেলিছবির গল্প।।