সন্তানদের থেকে বাঁচতে মায়ের অন্য কৌশল!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে লকডাউন। জোর দেওয়া হচ্ছে সামাজিক দুরত্ব বজায় রাখার উপর। ঘরে সময় কাটাচ্ছেন অধিকাংশ মানুষ।

অনেকে আবার ঘরে বসে অফিসের কাজ করছেন। তবে বাড়িতে থাকলে সন্তানদের সময় দিতে হয়, নানা আবদার মেটাতে হয়। সময়ে অসময়ে মা-বাবাকে বিরক্ত করে আদরের সন্তানেরা।

বাড়িতে বসে অফিসের কাজ করার সময় সন্তানরা যেন বিরক্ত না করে তার উপায় খুঁজে বের করেছেন এক মা। সোশ্যাল মিডিয়া রেডিইটে ওই মায়ের হাতে লেখা সাদা কাগজের একটি ছবি ভাইরাল হয়েছে।

রেডিইটের এই ছবিটি  পোস্ট করা হয়েছে সোমবার। এর মধ্যেই প্রায় ৬৫ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে কমেন্ট পড়ছে প্রায় ৭০০।

সাদা কাগজে সন্তানদের উদ্দেশে কিছু লিখে দরজায় আটকে দিয়েছেন তিনি। কাগজে তিনি লিখে রেখেছেন, ‘মা সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত মিটিংয়ে আছে। রুমে ঢুকবে না।’

তাছাড়া, সন্তানদের সম্ভাব্য প্রশ্নের উত্তরও তিনি লিখে দিয়েছেন সেই কাগজে। কারণ অনেক সময় দেখা যায়, শিশুরা খেলনা বা অন্য জিনিসপত্র কোথায় রাখে, তা মাকে খুঁজে দিতে হয়। তাই সেই সব সম্ভাব্য প্রশ্নের উত্তরে লেখা ছিল ওই কাগজটিতে।

আলাদা করে একটি বক্সে শুধুমাত্র একটি ‘না’ লেখা রয়েছে, অর্থাৎ বাকি যা প্রশ্ন শিশুরা করতে পারে, তিনি তার উত্তর জানেন না।

মায়ের এমন কাণ্ড আলাদা প্রশংসা কুড়িয়েছে। রেডিইটের সেই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, আমার সব থেকে ওই ‘না’ উত্তরটা পছন্দ হয়েছে।