সবগুলো সূচকই ছিল ঊর্ধ্বমুখী



দেশের উভয় স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। দিনের শুরু থেকে উঠানামার মধ্যে ছিল সূচক। দিন শেষে সবগুলো সূচকই ছিল ঊর্ধ্বমুখী। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২৪ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮০২ দশমিক শূন্য ৩ পয়েন্টে। এদিকে ১ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৬৬ দশমিক ৬৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ২ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪২ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯১৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৮৫ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৯৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৮ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮১৬ দশমিক ৩৯ পয়েন্টে উন্নীত হয়। আর ২০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৩৪ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৯৮ কোটি ২১ লাখ ৬০ হাজার ৪৭০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩২ কোটি ২ লাখ ৭১ হাজার ৪৪৬ টাকা।