মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, শান্তি, মুক্তি এবং ন্যায়বিচার নিশ্চিতের প্রক্রিয়ায় বহু দশক ধরে মিয়ানমারের জনগণের পাশেই আছে যুক্তরাষ্ট্র। সমাজে স্বীকৃত সুযোগ এবং সুবিধায় সমানাধিকার দিতে হবে সবাইকে।
আজ ৪ জানুয়ারি মিয়ানমারের জাতীয় দিবস। এই উপলক্ষে গতকাল বুধবার এক বিবৃতিতে দেশটির প্রতি শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বেসামরিক কর্তৃপক্ষ মিয়ানমারের বহু দশকের সংঘাতের ইতি টানা এবং গণতান্ত্রিক যাত্রার প্রক্রিয়া অব্যাহত রাখবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় দিবস উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক সমাজে স্বীকৃত সুযোগ এবং সুবিধায় সমানাধিকার দিতে হবে সবাইকে।
মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। টেকনাফ ও উখিয়া উপজেলার ৪ হাজার ৩০০ একর পাহাড় ও পাহাড়ি এলায় তাদের বসতি গড়ে উঠেছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত চার মাসে পালিয়ে আসা নতুন রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। আর নতুন-পুরোনো মিলিয়ে এখন শুধু কক্সবাজারেই আছে ৮ লাখ ৬৭ হাজার ৫০০ রোহিঙ্গা।
আরও পড়ুন; মিয়ানমারে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন টিলারসন
টিলারসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
মিয়ানমার সেনাবাহিনীকে জবাবদিহিতা করতে হবে : টিলারসন
পদত্যাগের চিন্তা করছি না: টিলারসন
মিয়ানমারের বিরুদ্ধে আসছে মার্কিন নিষেধাজ্ঞা
