নতুন বছরে প্রথম মাসের শেষ রাতে আজ দেখা মিলবে এক অসাধারণ মুহূর্তের। সন্ধ্যা ৬টা ৫১ মিনিটের দিকে পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণভাবে গ্রাস করবে। এ সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একটি রেখায় খুব কাছাকাছি অবস্থান করবে। চাঁদকে দেখা যাবে রক্তাভ নীল রঙে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩৮ মিনিটে। আর পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে গ্রাস করবে ৬টা ৫১ মিনিটে। চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১০টা ৯ মিনিটে।
সরাসরি চন্দ্রগ্রহণ দেখুন;
