আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বয়ে চলেছে শৈত্যপ্রবাহ।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল সহ রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে তা অব্যাহত থাকতে পারে।
এছাড়াও রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে যে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দেশের পশ্চিমাংশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
যদিও তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের বিষয়ে আবহাওয়া অফিস দিলেন অন্য খবর। তাদের ভাষ্যমতে দেশের বিভিন্ন স্থানে চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে।

