সর্বোচ্চ আয় করা অ্যাথলেট মেসি; তারপরে রোনালদো ও নেইমার


messi ronaldo neymar #paperslife

ফোর্বস-এর সর্বোচ্চ আয় করা অ্যাথলেটদের সর্বশেষ তালিকায় সেরা দশের প্রথম তিনটি স্থানই তিন ফুটবলারের দখলে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার।

ফোর্বস-এর তালিকায়, ১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় নিয়ে এই তালিকায় সবার ওপরে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এটি তার গত এক বছরের আয়।

২০১৮ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত মেসির এই ১২ কোটি ৭০ লাখ ডলারের আয়ের হিসাবে আছে পারিশ্রমিক, প্রাইজমানি এবং এনডোর্সমেন্ট চুক্তি।

এদিকে, রেকর্ড কিংবা উপার্জনে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আছেন দুইয়ে, গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত তার আয় ১০ কোটি ৯০ লাখ ডলার। আর তিনে থাকা নেইমারের আয় ১০ কোটি ৫০ লাখ ডলার।

অবশ্য এই আয়ের বড় একটা অংশ এই ক্রীড়াবিদেরা ব্যয় করেন দাতব্য কাজে।

একনজরে আয়ে সেরা দশ অ্যাথলেট :

লিওনেল মেসি১২ কোটি ৭০ লাখ ডলার
ক্রিস্টিয়ানো রোনালদো১০ কোটি ৯০ লাখ ডলার
নেইমার১০ কোটি ৫০ লাখ ডলার
কানেলো আলভারেজ৯ কোটি ৪০ লাখ ডলার
রজার ফেদেরার৯ কোটি ৩৪ লাখ ডলার
রাসেল উইলসন৮ কোটি ৯৫ লাখ ডলার
অ্যারন রজার্স৮ কোটি ৯৩ লাখ ডলার
লেব্রন জেমস৮ কোটি ৯০ লাখ ডলার
স্টিভেন কারি৭ কোটি ৯৮ লাখ ডলার
কেভিন ডুরান্ট৬ কোটি ৫৪ লাখ ডলার