সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ




দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে লড়াই করছে বাংলাদেশ। এদিনও ব্যাটিং বিপর্যয়। ব্যর্থতা থেকে যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ইনজুরির কারণে তামিম ছিলেন না। ইনিংসের গোড়াপত্তন করা ইমরুল কায়েস ও সৌম্য সরকার এদিনও ব্যর্থ । ফ্রাইলিংকের জোড়া আঘাতে পরপর দুই বলে আউট হন ৩ করা সৌম্য ও ২৭ করা ইমরুল। ৩১ রানে ২ উইকেটের সময়ে ব্যাটিংয়ে তিনে নামেন লিটন দাস। কিন্তু ৮ রানের বেশি করতে পারেননি তিনি। ২২ রান করে আউট মুশফিকও।
৬৩ রানে চার উইকেট গেলে ম্যাচ বাঁচানোর দায়িত্ব নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। দলীয় ১২০ রানে ২১ করে মাহমুদুল্লাহ আউট হলেও সাকিব ছিলেন অনড়। টেস্ট দলে ছিলেন না, রঙিন পোশাকে ফিরেই বুঝিয়েছেন নিজের অপরিহার্য্যতা সাব্বিরকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন। ১৯৬ রানে আউট হওয়ার আগে ৯ চারে ৬৭ বলে ৬৮ করে গিয়েছেন। অন্য প্রান্তে থাকা সাব্বিরও পেয়েছেন অর্ধশতক। ২ চার ও ৩ ছয়ে ৫৪ বলে ৫২ করে আউট হন তিনি তিনি।
এরপর নাসির ১২ রানে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২২৬ রানে ৮ উইকেট। শেষে মাশরাফির ১৩ বলে ১৭ ও সাইফুদ্দিনের অপরাজিত ১৩ রানে আড়াইশ পার করে বাংলাদেশ। অলআউট হয় ২৫৫ রানে।
দক্ষিণ আফ্রিকা একাদশের জিততে হলে করতে হবে ২৫৬ রান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৫৫/১০
(ইমরুল ২৭, সৌম্য ৩, লিটন ৮, মুশফিক ২২ সাকিব ৬৮, মাহমুদুল্লাহ ২১, সাব্বির ৫২, সাইফুদ্দিন ১৩*, মাশরাফি ১৭, মুস্তাফিজ ০)