বলছি তোমায়
শুনতে কি পাও?
এ হৃদয়ের স্পন্দন এখনো তোমার কথা বলে।
বলে তোমাকেই ভালোবাসি।
জানি শুনতে পাওনা,
পাবে কি করে?
ভালোবাসার শব্দটাই তো হারিয়ে গেছে,
তোমার কাছ থেকে।
আমার ভালোবাসার কোনও মূল্য দাওনি তুমি।
বুঝনি এই হৃদয়ের কথা,
বুঝবে কি করে?
বুঝতেই তো চাওনি কখনো,
চলে গেছো অন্যের হাত ধরে,
আমাকে একাকী রেখে।
আজ আমি নিঃস্ব , আজ আমি একা ,
আজ আমি আধারের মাঝে থাকা একজন মানুষ।
আমার হৃদয় থেকে সমস্ত সুখ আজ বিলীন।
সুখপাখিটা যেন দুঃখের খাঁচায় বন্দি।
একাকী নির্ঘুম কেটে যায় কত যে রাত,
তোমার স্মৃতিগুলো ভাবনার বেড়াজালে,
আমাকে কাদায়।
তুমি বুঝতে চাওনি আমার এ কান্না,
কখনো দেখনি এ অশ্রু শিক্ত চোখ।
আজ শুধু আমিই বুঝি আমার বেদনা,
আমি ই জানি,
এই হৃদয়ের রক্তক্ষরণ।
পেপার’স লাইফ/কবিতা/সাকিব আহমেদ

