হয়তো তুমি আমার জীবন ,
আমার ভালবাসা।
হয়তো তুমি পাশে থেকে ,
একটু কাছে আশা।
হয়তো তুমি মেঘলা দিনে,
শুভ্র মেঘের ভেলা।
হয়তো তুমি রাতের আকাশে,
হাজার তারার মেলা।
হয়তো তুমি নীলাকাশে,
ডানা মেলা পাখি।
হয়তো তুমি মায়াবী কোন,
নীরব দুটি আঁখি।
হয়তো তুমি সুখের ছোঁয়া,
স্বপ্ন চারিদিক।
হয়তো তোমায় খুঁজে আমি,
হারাই দিক্বিদিক।
পেপার’স লাইফ/কবিতা/সাকিব আহমেদ

