সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চৈত্রের শুরুতে দেশ জুড়েই কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। একই সঙ্গে বেড়েছে রোদের প্রখরতাও।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও রোদ ওঠার পরপর গরম বাড়তে থাকে। আকাশও বেশ পরিষ্কার রয়েছে। আজ দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে চাঁদপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, আর মাত্র কয়েকদিন পর বৈশাখ মাস শুরু হবে। এ সময় টানা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেকোনো সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া ধীরে ধীরে দেশে গরম আরও বাড়তে থাকবে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, আরও কয়েকদিন দেশের কয়েকটি স্থানের উপর দিয়ে তাপমাত্রা বয়ে যেতে পারে। আর কয়েকদিন পরই গ্রীষ্মকাল। সে সময় প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। এখন বৃষ্টির প্রবণতা কম থাকবে। তবে যেকোনো সময় ঝড়ো হাওয়াসহ সামান্য বৃষ্টি হতে পারে।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়