সার্জিক্যাল মাস্ক ৩০ টাকার বেশি মূল্যে বিক্রয়ে কঠোর ব্যবস্থা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই একদল অসাধু ব্যবসায়ী দ্বিগুণ দামে বিক্রি শুরু করেছে সার্জিক্যাল ফেস মাস্ক। এ কারণে গত দুইদিনে প্রায় বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বসিয়ে জরিমানাও করা হয়।

তবে এবার সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা বেঁধে দিলো ওষুধ প্রশাসন অধিদফতর। এর চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, এসব ফেস মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, একটি ইনভয়েসে ৫০০-এর বেশি মাস্ক সরবরাহ না করতে। অন্যদিকে ৫০ এমএল প্যাকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আমরা কঠিনভাবে এ বিষয়ে নজরদারি করবো। কেউ এর কোনও ব্যত্যয় করলেই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে ওষুধ উৎপাদনকারী, মেডিক্যাল ডিভাইস উৎপাদনকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে ওষুধ প্রশাসন অধিদফতর। এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।