ভারতের রিয়েলিটি শো সা রে গা মা পা থেকে উঠে আসেন মঈনুল আহসান নোবেল। সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে এই গায়ক। সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করেছ্যেন।
তার আচরণকে বেয়াদবি হিসেবে উল্লেখ করেছেন সংগীত অঙ্গনের অনেকেই। নোবেল তার সেই ‘বেয়াদবি’ আচরণের জন্য সামনে নিয়ে এলেন মাইলসের ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরের নাম।
একটি বেসরকারি টেলিভিশনের সাথে আলাপকালে নোবেল বলেন, ‘আমি আর কি বেয়াদবি করেছি, শাফিন ভাই তার লিজেন্ড গান প্রকাশের আগে ফুয়াদ ভাইসহ যে গালিগালাজ করলো। আমি কিন্তু তাদের থেকে হাইলাইটসে বেশি আসছি, কিন্তু আমার চেয়ে বেয়াদবি বেশি করছে উনারা। আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখছি,আমার কিছু বইলা লাভ নাই।’
নোবেলের ভাষ্যমতে তিনি নতুন গান মুক্তির জন্য আলোচনা তৈরির চেষ্টা করছিলেন, যার কারণে সংগীত জগতের অনেক শীর্ষ ও গুণী ব্যক্তিও নোবেলের এসব কাণ্ডে মানসিকভাবে আঘাত প্রাপ্ত হন।
শুধু তাই নয়, র্যাব অফিসে গিয়ে নোবেলকে ক্ষমা চাইতে হয়, ভারতের ত্রিপুরা রাজ্যে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব কারণে মারাত্মক ধ্বস নামে নোবেলের জনপ্রিয়তায়।

