সিনেমাকে হারিয়ে দিয়েছে যে বাস্তবতা




বাস্তব ঘটনা নিয়ে তৈরি হয়েছিল ইরফান খানের তালওয়ার সিনেমাটি। যেখানে একমাত্র মেয়েকে হত্যার দায়ে যাবজ্জ্বীবন সাজা পেয়েছিল বাবা মা। অভিযোগ ছিল , গৃহপরিচারকের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় কন্যা শ্রুতিকে দেখে ক্ষুব্ধ দন্তচিকিৎসক দম্পতি রমেশ ও নূতন নিজেদের সম্মান বাঁচাতে তাঁকে হত্যা করেন। এই বাবা মা বারবার অভিযোগ অস্বীকার করলেও সেটা আদালতে ধোপে টেকেনি। তবে এই সিনেমাটির পরিণতিকে পালটে দিয়েছে বাস্তবতা।
সিনেমাটি নির্মিত হয়েছিল আরুশি তালওয়ার নামে এক ১৪ বছর বয়সী মেয়ের হত্যাকে কেন্দ্র করে। ভারতের নয়াদিল্লীর নয়ডা এলাকার বাড়িতে ২০০৮ সালে আরুশিকে (১৪) গলা কেটে হত্যা করা হয়। সন্দেহের তির যায় ওই বাড়ির নেপালি গৃহপরিচারক হেমরাজ বানজাদের দিকে। কারণ, তখন হেমরাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিনই হেমরাজের মরদেহ পাওয়া যায় ওই অ্যাপার্টমেন্টের ছাদের ওপর।
পরে গোয়েন্দা সংস্থার (সিবিআই) তদন্তে জানা যায়, আরুশি ও হেমরাজ দুজনকেই হত্যা করেছেন আরুশিরই মা-বাবা। তদন্তকারী কর্মকর্তাদের অভিযোগ, গৃহপরিচারকের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আরুশিকে দেখে ক্ষুব্ধ দন্তচিকিৎসক দম্পতি রাজেশ তালওয়ার ও নূপুর তালওয়ার নিজেদের সম্মান বাঁচাতে তাঁকে হত্যা করেন। তবে তালওয়ার দম্পতি পুলিশের অযোগ্যতা ও সংবাদমাধ্যমের ভূমিকাকে দায়ী করে নিজেদের নির্দোষ দাবি করেন।
আদালতে গলা কেটে হত্যা ও আলামত ধ্বংস করার দায়ে বাবা রাজেশ এবং মা নূপুরকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। আরুশির মা-বাবা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন।
সিনেমাকে হারিয়ে দিয়েছে যে বাস্তবতা
২০১৩ সালে রাজধানী নয়াদিল্লির অদূরে গাজিয়াবাদ কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর আরুশির মা–বাবাকে মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানিয়েছিল সিবিআই। তবে আইনজীবীরা তালওয়ার দম্পতির বিরুদ্ধে কোনো ফরেনসিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তবে তালওয়ার দম্পতির অ্যাসিটেন্ট  কৃষ্ণ, রাজকুমার ও বিজয়ের দিকে সন্দেহের তইর ঘুরলেও তাদের বিরুদ্ধেও প্রমাণ মেলেনি।
‘নিহত ব্যক্তিদের সর্বশেষ দেখা গিয়েছিল ওই দম্পতির সঙ্গে’—এমন তত্ত্বের ভিত্তিতেই মামলাটির কার্যক্রম পরিচালিত হয়। তার ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। তবে তালওয়ার দম্পতির অভিযোগ, তাঁদের বিরুদ্ধে অনুমাননির্ভর ও সাজানো সাক্ষ্য-প্রমাণ ব্যবহার করা হয়েছে। এ কারণে আবার আপিল করেন তাঁরা।
এই আপিলের পরিপ্রেক্ষিতেই আজ হাইকোর্ট জানিয়ে দিল, রাজেশ তলোয়ার এবং নূপুর তলোয়ার দোষী নন। তাঁরা আরুষি এবং হেমরাজকে খুন করেননি বলে হাইকোর্ট মনে করছে।