সিনেমার পর এবার ভারতীয় বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া


paperslife

ফের চমকে দিলেন নুসরাত ফারিয়া। বালি হেয়ার অয়েল নামের ভারতীয় একটি পণ্যের বিজ্ঞাপন মডেল হচ্ছেন তিনি।

সময়টা যেনো তার, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে শাহেনশাহ ছবিতে অভিনয়ের পর সম্প্রতি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশের নতুন প্রকল্প বিবাহ অভিযান-এ নাম লিখিয়েছেন নুসরাত। এ নিয়ে যখন চলচ্চিত্রপাড়া সরগরম, তখনই জানা গেলো তার নতুন সাফল্যের কথা।

নুসরাত জানান, অনেক দিন ধরেই অন্য একটি প্রকল্প নিয়ে শ্রী ভেঙ্কটেশের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, এর মধ্যে বিবাহ অভিযান নিয়ে প্রস্তাব এল। দেখলাম, দুর্দান্ত গল্প। ব্যস, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম।

ফারিয়া আরো বলেন, শ্রী ভেঙ্কটেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও কলকাতায় এ যাত্রায় গিয়েছিলাম লিজান মেহেদীর একটি বিজ্ঞাপনের শুটিং করতে, যা ঈদের সময় প্রচার হবে। সিনেমায় নিজ চরিত্র নিয়ে তিনি বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম রাই আর অঙ্কুশের অনুপম। সম্পর্কে আমরা বোধহয় স্বামী-স্ত্রী। এদের একটা ইন্টারেস্টিং জার্নি শুরু হয়। গল্পটি কমেডিনির্ভরও বটে। আমি এ ছবিতে প্রতিবাদী চরিত্রে অভিনয় করছি।

এরই মাঝে, বালি হেয়ার অয়েল নামের ভারতীয় একটি পণ্যের বিজ্ঞাপনের শুটিং করবেন ফারিয়া।

এ বিষয়ে ফারিয়া বলেন,এটা সত্যিই দারুণ। নিজেকে সে রকমভাবে প্রস্তুত করেছি বলেই হয়তো বাইরে থেকে আমন্ত্রণ পেয়েছি। আসলে নিজেকে অন্যভাবে উপস্থাপনের জন্য আমি শ্রম দিয়েছি এবং হুটহাট যেকোনো কাজে অংশ না নিয়ে অপেক্ষা করেছি। ফলে ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের এবং অবশ্যই ভিন্ন দেশের কাজগুলো আমার কাছে আসছে।