প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।
এ লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দলে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন আল আমিন ও শফিউল ইসলাম।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটকিপার), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল আমিন।

