সুইজারল্যান্ড প্রেসিডেন্টের জন্মদিনে অতিথি থাকছেন কারা?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আগামী ১৪ মে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সাইমনেতা সোমমারুগার জন্মদিন। এ দিন ৬০ বছরে পা দেবেন তিনি।

ব্যতিক্রমী আয়োজনে পালিত হবে তার এবারের জন্মদিনটি।

জন্ম দিনের অনুষ্ঠানে কোনো পদস্থ কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তি নয়, বরং নিমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রীর সঙ্গে একই দিনে জন্ম নেওয়া সুইস নাগরিকদের। তবে কোথায় সেই অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেটা গোপন রাখা হয়েছে।

সোমমারুগার জন্ম ১৯৬০ সালে। ওই বছর সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন ৯৪ হাজার ৩৭২ জন। ওই বছর দিনে গড়ে জন্ম নিয়েছেন প্রায় ২৫৮ জন। তাই  সোমমারুগার জন্মদিনে মোটামুটি ২৫৮ জন দাওয়াত পেতে পারেন বলে জানা গেছে।

সুইজারল্যান্ডে প্রেসিডেন্ট পদ সাধারণত আলংকারিক। প্রতিবছর পয়লা জানুয়ারিতে নতুন কেউ প্রেসিডেন্ট পদে বসেন। শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সোমমারুগা সোশ্যালিস্ট পার্টির সদস্য। এর আগে ২০১৫ সালেও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।