সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ কমেছে ২৭ শতাংশ



সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে।
২০১৭ সাল পর্যন্ত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমার পরিমাণ ৪৮ কোটি ১৩ লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ হাজার ৫৩ কোটি টাকা। ২০১৭ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ৬৬ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ বা ৫ হাজার ৫৭৪ কোটি টাকা।
গোপনীয়তার জন্য সারাবিশ্বের ধনীদের সুইস ব্যাংকে অর্থ রাখার প্রবণতা দীর্ঘদিনের। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অফশোর লিকস, পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে বিশ্বের বিভিন্ন কর স্বর্গে ধনীদের বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে আসে।
বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে কর স্বর্গে বিনিয়োগকারী যাদের নাম এসেছে, তাদের বিষয়ে তদন্তের উদ্যোগ নেওয়ার কথা দুর্নীতি দমন কমিশন জানালেও তাতে কোনো অগ্রগতি আসেনি।
বাংলাদেশিদের অর্থ কমলেও সুইস ব্যাংকে বিদেশিদের অর্থ এক বছরে ১ দশমিক ৪২ ট্রিলিয়ন ফ্রাঁ থেকে বেড়ে ১ দশমিক ৪৬ ট্রিলিয়ন ফ্রাঁ হয়েছে; যদিও দেশটি বিদেশি অর্থের তথ্যের গোপনীয়তার ক্ষেত্রে অনেক ছাড় দিচ্ছে।